কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ এ ০৯:১২ PM

৩০ জুলাই, ২০২৬ খ্রি. তারিখে লালমনিরহাট সদরের রংপুর লালমনিরহাট মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্নকারী ০৯ টি যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি।

কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ০২-০৮-২০২৬ আর্কাইভ তারিখ: ০২-০৮-২০৩০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পরিবেশ অধিদপ্তর
লালমনিরহাট জেলা কার্যালয়

বাসা নং-১৯, রোড নং-০৫, স্টেডিয়াম রোড,
খোদ্দসাপটানা, সদর, লালমনিরহাট।
www.doe.lalmonirhat.gov.bd

প্রেস বিজ্ঞপ্তি

৩০/০৭/২০২৬ খ্রি. তারিখে লালমনিরহাট জেলার সদর উপজেলার রংপুর টু লালমনিরহাট মহাসড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্নকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন করায় ৯ টি পরিবহনকে ৯টি মামলায় ১১,০০০/- (এগার হাজার) টাকা নগদ আদায় করা হয় এবং ১৩টি হাইড্রোলিক হর্ণ জব্দ ও ভেঙ্গে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মামুনুর রশিদ, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাকিবুল ইসলাম এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহরিয়ার তানভীর আহমেদ। পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: গোলাম আসিফ রহমান উপযুক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। পুলিশ সদস্যবৃন্দ অভিযান পরিচালনা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। যানবাহনের তালিকা নিম্নরূপ:

ক্রমিক নং

যানবাহনের নাম ও ঠিকানা

জব্দকৃত মালামাল

আর্থিক জরিমানার পরিমান

০১

মোঃ আনোয়ার হোসেন
বগুড়াপাড়া, আরডিএ, শাজাহানপুর, বগুড়া।
বাগেরহাট-ই-৬১-০০২৯
৯৯/২৬

০১ টি
হাইড্রোলিক হর্ণ

৫০০/-

০২

মোঃ শরিফুল ইসলাম
বেলতলা, মীর্জাপুর, মীর্জাপুর, টাঙ্গাইল।
ঢাকা মেট্রো-ট-২৪-৬৪৪৫
১০৩/২৬

০২ টি
হাইড্রোলিক হর্ণ

১,০০০/-

০৩

মোঃ রুবেল মিয়া
খেলাহাটি, কালমাটি, সদর, লালমনিরহাট
খুলনা মেট্রো-গ-১১-০২৬৩
১০৪/২৬

০২ টি
হাইড্রোলিক হর্ণ

১,০০০/-

০৪

মোঃ মোবারক হোসেন
আদিতমারী, লালমনিরহাট।
ঢাকা মেট্রো-ট-১২-৫৩৯৪
২৪১/২৬

০১ টি
হাইড্রোলিক হর্ণ

১,০০০/-

০৫

মোঃ মজিদুল
বানভাসার মোড়, সদর, লালমনিরহাট
ঢাকা মেট্রো-ট-২০-১৬৬২
২৪২/২৬

০২ টি
হাইড্রোলিক হর্ণ

১,০০০/-

০৬

মোঃ আমিনুল ইসলাম
জুম্মাপাড়া, সদর, লালমনিরহাট
ঢাকা মেট্রো-ট-১২-৯২৯৩
২৪৪/২৬

০১ টি
হাইড্রোলিক হর্ণ

২,০০০/-

০৭

মোঃ মিলন
শাকিমভাগনা, শরণজাই, তানর, রাজশাহী
ঢাকা মেট্রো-উ-১৪-১৬৩৮
২৪৫/২৬

০১ টি
হাইড্রোলিক হর্ণ

৩,০০০/-

০৮

মোঃ জয়নাল
সবুলদা, মীর্জাপুর, টাঙ্গাইল
সাতক্ষীরা-শ-১১-০০৩৮
২৪৭/২৬

০১ টি
হাইড্রোলিক হর্ণ

১,০০০/-

০৯

মোঃ গোলাম মোস্তফা সরকারটারী, সদর, লালমনিরহাট।
সুবর্ণ এক্সপ্রেস ঢাকা মেট্রো-জ-১৪-১৬৬৯
শব্দ দূষণ ১৬৯/২৬

০২ টি
হাইড্রোলিক হর্ণ

৫০০/-

মোট =

= ১৩ পিস হর্ণ

১১,০০০/-

পরিবেশ সুরক্ষা ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় কর্তৃক শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্নকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

০২/০৮/২০২৬
বিজন কুমার রায়
সহকারী পরিচালক
পরিবেশ অধিদপ্তর
লালমনিরহাট জেলা কার্যালয়, লালমনিরহাট

ফাইল ১

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ১

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন