কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ এ ০৩:০৪ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৯-০৭-২০২৬ আর্কাইভ তারিখ: ০৯-০৭-২০৩০
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামী নিরাপত্তা" স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬।
অদ্য ০৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে জেলা প্রশাসক, লালমনিরহাট জনাব মুহ: রাশেদুল হক প্রধান; পুলিশ সুপার, লালমনিরহাট জনাব মো: আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক জনাব এ কে এম মমিনুল হক, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব আবু ইমাম মো. রাশেদুন্নবী, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাট জনাব ড. মোঃ সাইখুল আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক), লালমনিরহাট জনাব মোঃ রাসেল মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ. কে. এম ফজলুল হক, জেলা শিক্ষা অফিসার (অঃ দাঃ) রুখসানা পারভিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ দিপংকর রায়, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় জনাব বিজন কুমার রায়; পরিদর্শক মোঃ গোলাম আসিফ রহমান এবং বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ; জেলার বিভিন্ন পরিবেশ বাদী সংগঠন সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ, অদম্য যুব সংগঠন, গ্রীণ ভয়েস, ভলেন্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম, ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন, সারপকুর যুব ফোরাম পাঠাগার, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, লাল সবুজ সোসাইটি, প্রত্যয় যুব সংগঠন, জেন-জি লালমনিরহাট, স্কাউটস্ ও রোভার স্কাউটস্ সদস্য বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, বিভিন্ন কল-কারখানা প্রতিষ্ঠানের উদ্যোক্তাগণ, ক্লিনিক-ডায়াগনিস্টিকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
র্যালী শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ১০০ (একশত) গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, লালমনিরহাটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক জনাব মুহ: রাশেদুল হক প্রধান এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রাসেল মিঞা ।
আলোচনা অনুষ্ঠানের স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের লালমনিরহাট কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিজন কুমার রায়। এসময় বক্তারা জলবায়ু পরিবর্তন ও জলবায়ু পরিবর্তন রোধে করণীয় শীর্ষক বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। এরপর আমন্ত্রিত অতিথিগণ বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ১০০(এক শত) গাছের চারা বিতরণ করা হয়।
জেলা প্রশাসন, লালমনিরহাট ও পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ রক্ষা ও দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।