কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ এ ১০:২৯ AM

পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাটের উদ্যোগে লালমনিরহাট সদরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্নকারী ১১ টি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা।

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ৩০-০৭-২০২৬ আর্কাইভ তারিখ: ৩০-০৭-২০৩০

অদ্য ৩০.০৭.২০২৬ খ্রি.তারিখে লালমনিরহাট জেলার সদর উপজেলার লালমনিরহাট টু রংপুর মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্নকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন করায় ০৯ টি পরিবহনকে ০৯ টি মামলায় ১১,০০০/- (এগারো হাজার) টাকা নগদ আদায় করা হয় এবং ১৩ টি হাইড্রোলিক হর্ণ জব্দ ও ভেঙ্গে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাকিবুল ইসলাম, জনাব মোঃ মামুনুর রশীদ ও জনাব মোঃ শাহারিয়ার তানভীর আহমেদ। উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ গোলাম আসিফ রহমান। পুলিশ সদস্যবৃন্দ অভিযান পরিচালনা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

ফাইল ১
ফাইল ২
ফাইল ৩
ফাইল ৪
ফাইল ৫

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ৫

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন