কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ এ ০৯:১২ PM
কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ০২-০৮-২০২৬ আর্কাইভ তারিখ: ০২-০৮-২০৩০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পরিবেশ অধিদপ্তর
লালমনিরহাট জেলা কার্যালয়
বাসা নং-১৯, রোড নং-০৫, স্টেডিয়াম রোড,
খোদ্দসাপটানা, সদর, লালমনিরহাট।
www.doe.lalmonirhat.gov.bd
প্রেস বিজ্ঞপ্তি
৩০/০৭/২০২৬ খ্রি. তারিখে লালমনিরহাট জেলার সদর উপজেলার রংপুর টু লালমনিরহাট মহাসড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্নকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন করায় ৯ টি পরিবহনকে ৯টি মামলায় ১১,০০০/- (এগার হাজার) টাকা নগদ আদায় করা হয় এবং ১৩টি হাইড্রোলিক হর্ণ জব্দ ও ভেঙ্গে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মামুনুর রশিদ, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাকিবুল ইসলাম এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহরিয়ার তানভীর আহমেদ। পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: গোলাম আসিফ রহমান উপযুক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। পুলিশ সদস্যবৃন্দ অভিযান পরিচালনা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। যানবাহনের তালিকা নিম্নরূপ:
ক্রমিক নং | যানবাহনের নাম ও ঠিকানা | জব্দকৃত মালামাল | আর্থিক জরিমানার পরিমান |
০১ | মোঃ আনোয়ার হোসেন | ০১ টি | ৫০০/- |
০২ | মোঃ শরিফুল ইসলাম | ০২ টি | ১,০০০/- |
০৩ | মোঃ রুবেল মিয়া | ০২ টি | ১,০০০/- |
০৪ | মোঃ মোবারক হোসেন | ০১ টি | ১,০০০/- |
০৫ | মোঃ মজিদুল | ০২ টি | ১,০০০/- |
০৬ | মোঃ আমিনুল ইসলাম | ০১ টি | ২,০০০/- |
০৭ | মোঃ মিলন | ০১ টি | ৩,০০০/- |
০৮ | মোঃ জয়নাল | ০১ টি | ১,০০০/- |
০৯ | মোঃ গোলাম মোস্তফা সরকারটারী, সদর, লালমনিরহাট। | ০২ টি | ৫০০/- |
| মোট = | = ১৩ পিস হর্ণ | ১১,০০০/- |
পরিবেশ সুরক্ষা ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় কর্তৃক শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্নকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
০২/০৮/২০২৬
বিজন কুমার রায়
সহকারী পরিচালক
পরিবেশ অধিদপ্তর
লালমনিরহাট জেলা কার্যালয়, লালমনিরহাট