কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ এ ০৩:৫৪ PM

১৪ জুন, ২০২৬ খ্রি.তারিখে ফুটপাত ও রাস্তায় নির্মাণ সামগ্রী (বালি) রেখে বায়ুদূষণ ঘটানোর দায়ে লালমনিরহাটের মিশন মোড় এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ১৪-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ১৪-০৬-২০৩০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পরিবেশ অধিদপ্তর

লালমনিরহাট জেলা কার্যালয়

বাসা নং-১৯, রোড নং-০৫, স্টেডিয়াম রোড,

খোদ্দসাপটানা, সদর, লালমনিরহাট।

www.doe.lalmonirhat.gov.bd

প্রেস বিজ্ঞপ্তি

অদ্য ১৪/০৬/২০২৬ খ্রি.তারিখে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, লালমনিরহাটের যৌথ উদ্যোগে লালমনিরহাট জেলার সদর উপজেলার মিশনমোড় এলাকায় নির্মাণ সামগ্রী (বালি) রাস্তায় ও ফুটপাতে ফেলে রেখে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ১১(ঙ) বিধি লঙ্ঘনের অপরাধে একজন ব্যক্তিকে ০১(এক) টি মামলায় ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানাপূর্বক নগদ আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল-আমিন। উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিজন কুমার রায়। পুলিশ সদস্যবৃন্দ অভিযান পরিচালনা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। ব্যক্তির তথ্য নিম্নরূপ:

ক্রমিক নং

ব্যক্তির নাম ও ঠিকানা

আর্থিক জরিমানার পরিমান

০১

জনাব মোঃ আশরাফ আলী

মিশন মোড়, সদর, লালমনিরহাট।

১০,০০০/- (দশ হাজার) টাকা

পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

ফাইল ১
ফাইল ২

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ২

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন