কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ এ ১১:০৭ AM
কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ১১-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ১১-০৬-২০৩০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পরিবেশ অধিদপ্তর
লালমনিরহাট জেলা কার্যালয়
বাসা নং-১৯, রোড নং -০৫, স্টেডিয়াম রোড,
খোর্দ্দসাপটানা, সদর, লালমনিরহাট।
প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ১১/০৬/২০২৬ খ্রি. তারিখে লালমনিরহাট জেলার সদর উপজেলার লালমনিরহাট টু রংপুর মহাসড়কের এয়ারপোর্ট এলাকায় যানবাহন সৃষ্ট বায়ুদূষণকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় নির্মাণ সামগ্রী পরিবহণে ব্যবহৃত গাড়ি অনাবৃত অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ০৩(তিন) টি ট্রাক এর ড্রাইভারকে ১,৫০০/-(এক হাজার পাঁচশত ) টাকা জরিমানা ধার্যপূর্বক নগদ আদায় করা হয় । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মনোনীতা দাস। পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: গোলাম আসিফ রহমান উপর্যুক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিজন কুমার রায়। পুলিশ ও আনসার সদস্যবৃন্দ অভিযান পরিচালনা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। যানবাহনের তালিকা নিম্নরূপ:
ক্রমিক নং | যানবাহনের নাম ও ঠিকানা | আর্থিক জরিমানার পরিমান |
০১ | মোঃ রোকন ঢাকা-মেট্রো-ট-১৭-০২৫৬ | ৫০০/-টাকা (পাঁচশত) |
০২ | মোঃ একরামুল সরকার ঢাকা-মেট্রো-ট-১১-৯৫৫৯ | ৫০০/-টাকা (পাঁচশত) |
০৩ | মোঃ দুলু ঢাকা-মেট্রো-ট-১৩-৮৩৬০ | ৫০০/-টাকা (পাঁচশত) |
মোট= | ১,৫০০/-টাকা (এক হাজার পাঁচশত) | |
পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় কর্তৃক যানবাহন সৃষ্ট বায়ুদূষণকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।