কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ এ ০১:১৯ PM

লালমনিরহাটের সদর উপজেলায় বিডিআর গেট এলাকায় ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও ব্রিকয় করায় মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি

কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ১৭-০৮-২০২৬ আর্কাইভ তারিখ: ১৭-০৮-২০৩০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পরিবেশ অধিদপ্তর

লালমনিরহাট জেলা কার্যালয়

বাসা নং-১৯, রোড নং -০৫, স্টেডিয়াম রোড,

খোর্দ্দসাপটানা, সদর, লালমনিরহাট।

www.doe.lalmonirhat.gov.bd

প্রেস বিজ্ঞপ্তি

অদ্য ১৭ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন, লালমনিরহাট ও পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে লালমনিরহাট সদর উপজেলার বিডিআরগেট সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ, ক্রয় ও বিক্রয় বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদের দায়ে একটি দোকানে অভিযান পরিচালনা করে আনুমানিক ১৮ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(ক) লঙ্ঘনের অপরাধে দোকান মালিককে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক নগদ আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. শরীফুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিজন কুমার রায় উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেনমোবাইল কোর্ট পরিচালনায় পুলিশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের মাধ্যমে সহযোগিতা করেন। অভিযানকালে ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহিত করা হয়। মোবাইল কোর্টের তথ্য নিম্নরূপ:

ক্রমিক নং

ব্যক্তির নাম ও ঠিকানা

জব্দকৃত মালামাল

আর্থিক জরিমানার পরিমান

০১

মোঃ মফিজুল

খাতাপাড়া, সদর, লালমনিরহাট।

১৮ কেজি পলিথিন

৫০০০/-(পাঁচ হাজার)টাকা

মোট

= ১৮ কেজি পলিথিন

= ৫০০০/-(পাঁচ হাজার)টাকা

পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় কর্তৃক নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ফাইল ১
ফাইল ২

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ২

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন