কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ এ ১১:৩০ AM
কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ১৪-০৭-২০২৬ আর্কাইভ তারিখ: ১৪-০৭-২০৩০
গণশুনানির নোটিশ
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী গণশুনানী গ্রহণ করা হবে।
তারিখ ও দিন | সময় | স্থান |
|---|---|---|
০৬/০৮/২০২৬ খ্রি. বৃহস্পতিবার | দুপুর ১২:০০ ঘটিকা | সম্মেলন কক্ষ পরিবেশ অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয় বাসা নং-১৯, রোড নং -০৫, স্টেডিয়াম রোড, খোর্দ্দসাপটানা, সদর, লালমনিরহাট। |
০২। সকল শ্রেণির ব্যক্তি/উদ্যোক্তা, পরিবেশ/পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট যেকোনো সমস্যা/অভিযোগ/পরামর্শ (ছাড়পত্র/পরিবেশ দূষণ সংক্রান্ত) ইত্যাদি বিষয়ে প্রস্তাব/মতামত/ আলোচনার জন্য উল্লিখিত গণশুনানিতে অংশগ্রহণ করতে অনুরোধ করা হলো।