কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ এ ০৯:৪৮ AM

লালমনিরহাটের মিশনমোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে বায়ু দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৪-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ১৪-০৬-২০৩০

অদ্য ১৪.০৬.২০২৬ খ্রি.তারিখে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, লালমনিরহাটের যৌথ উদ্যোগে লালমনিরহাটের মিশনমোড় এলাকায় নির্মাণ সামগ্রী (বালি) রাস্তায় ও ফুটপাতে ফেলে রেখে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ১১(ঙ) বিধি লঙ্ঘনের অপরাধে জনাব মোঃ আশরাফ আলী নামক এক ব্যক্তিকে ১ টি মামলায় ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানাপূর্বক নগদ আদায় করা হয় । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল-আমিন। উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিজন কুমার রায় । পুলিশ সদস্যবৃন্দ অভিযান পরিচালনা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

ফাইল ১
ফাইল ২
ফাইল ৩
ফাইল ৪
ফাইল ৫

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ৫

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন