কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ২৩ মে, ২০২৬ এ ১০:১৩ AM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৩-০৫-২০২৬ আর্কাইভ তারিখ: ২৩-০৫-২০৩০
গত ১৭-২২, মে ২০২৬ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে লালমনিরহাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বিডিআর হাট, নয়ার হাট, বড়বাড়ি হাট এলাকা সহ বিভিন্ন কুরবানির হাট এলাকায় “কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে আমাদের করণীয়” শীর্ষক সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিজন কুমার রায় এবং পরিদর্শক জনাব মোঃ গোলাম আসিফ রহমান উপস্থিত থেকে সাধারণ জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং কুরবানির বর্জ্য যথাযথভাবে অপসারণ, পরিবেশ দূষণ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ে মতবিনিময় করেন।
প্রচারাভিযানে জনগণকে পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক নির্ধারিত স্থানে পশু কুরবানি সম্পন্ন করার আহ্বান জানানো হয়। এছাড়াও কুরবানিকৃত পশুর রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ নির্দিষ্ট স্থানে মাটিচাপা দেওয়া, উচ্ছিষ্ট অংশ ডাস্টবিন বা নির্ধারিত স্থানে ফেলা এবং কুরবানির বর্জ্য অপসারণে পরিবেশবান্ধব ব্যাগ বা পাত্র ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়।
এ সময় উপস্থিত ব্যক্তিবর্গকে কুরবানির বর্জ্য দ্রুত অপসারণে স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে সুস্থ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। কর্মসূচির মাধ্যমে পরিবেশসম্মতভাবে কুরবানির বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পায়।