কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ এ ০৯:৫৯ AM

পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে লালমনিরহাট সদরে বায়ু দূষণ নিয়ন্ত্রণে ০৩ টি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১১-০৬-২০২৬ আর্কাইভ তারিখ: ১১-০৬-২০৩০

অদ্য ১১.০৬.২০২৬ খ্রি.তারিখে লালমনিরহাট জেলার লালমনিরহাট টু রংপুর মহাসড়কে বায়ুনির্মাণ সামগ্রী পরিবহণে ব্যবহৃত গাড়ি অনাবৃত অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ০৩(তিন) টি ট্রাক এর ড্রাইভারকে ১,৫০০/-(এক হাজার পাঁচশত ) টাকা নগদ আদায় করা হয় ও ধার্য করা হয়। এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমনিরহাট সদর উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মনোনীতা দাস । উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ গোলাম আসিফ রহমান। এছাড়া উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা কার্যালয় এর সহকারী পরিচালক জনাব বিজন কুমার রায়। পুলিশ ও আনসার সদস্যবৃন্দ অভিযান পরিচালনা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

ফাইল ১
ফাইল ২
ফাইল ৩
ফাইল ৪

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ৪

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন