কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ এ ০১:৪৭ PM

নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সচেতনতামূলক প্রচারাভিযান

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১৬-০৮-২০২৬ আর্কাইভ তারিখ: ১৬-০৮-২০৩০

অদ্য ১৬ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে লালমনিরহাট শহরের মিশন মোড়, সেনা মৈত্রী হকার্স মার্কেট, বিডিআর গেট এলাকা ও গোশালা বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করা হয়।


প্রচারাভিযানের অংশ হিসেবে ব্যবসায়ী, ক্রেতা, পথচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ব্যক্তিবর্গকে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ক্ষতিকর দিক, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব এবং পলিথিন ব্যবহারের ফলে সৃষ্ট জলাবদ্ধতা, মাটি ও পানি দূষণসহ বিভিন্ন পরিবেশগত সমস্যা সম্পর্কে অবহিত করা হয়।


এছাড়া নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিপণন, মজুদ ও ব্যবহার সংক্রান্ত প্রচলিত আইন-কানুন, সংশ্লিষ্ট অপরাধ এবং বিধান অনুযায়ী শাস্তি ও দণ্ড সম্পর্কে উপস্থিত ব্যক্তিবর্গকে অবহিত করা হয়। একইসঙ্গে পরিবেশবান্ধব ও প্লাস্টিকের বিকল্প পণ্যের ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন বিকল্প পণ্য ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়।


উক্ত সচেতনতামূলক প্রচারাভিযানে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব বিজন কুমার রায় উপস্থিত ছিলেন।


পরিবেশ সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের এ ধরনের সচেতনতামূলক প্রচারাভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফাইল ১
ফাইল ২
ফাইল ৩
ফাইল ৪
ফাইল ৫
ফাইল ৬
ফাইল ৭
ফাইল ৮
ফাইল ৯
ফাইল ১০
ফাইল ১১
ফাইল ১২
ফাইল ১৩
ফাইল ১৪
ফাইল ১৫
ফাইল ১৬
ফাইল ১৭
ফাইল ১৮
ফাইল ১৯
ফাইল ২০
ফাইল ২১
ফাইল ২২

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ২২

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন